সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা রেজাউল হক রেজার দাফন সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা মোঃ রেজাউল হক রেজা বেশ কিছুদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি একমাত্র ছেলে ও স্ত্রীসহ হাজার হাজার মানুষকে শোক সাগরে ভাাসিয়ে চির বিদায় নিয়েছেন।
ব্যক্তি জীবনে মরহুম রেজাউল হক রেজা হাস্য উজ্জ্বল পরোপকারী ও অত্যন্ত বিনয়ী ছিলেন। সাতক্ষীরা সুন্দরবন স্টাইল মিলের সভাপতি পলাশপোল চৌরঙ্গী ক্লাবের সভাপতি এবং বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি সহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে ছিলেন।
১৩ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে রসুলপুর কবরস্থান সংলগ্ন চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মহিবুল্লাহ।জানাজার নামাজে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…
সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
হাফিজুল ইসলাম :: সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষুবিস্তারিত…


