আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি  বিরোধী দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
দুর্নীতি দমন কমিশন-দুদক, উপজেলা প্রশাসন আশাশুনি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন প্রদর্শনেরর মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন ইউএনও কৃষ্ণা রায় ও দুদক খুলনা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মহসিন আলী।
পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বিশেষ অতিথির আলোচনা রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী। উদুপ্রক সহ সভাপতি রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, সম্পাদক আজাদুল ইসলাম, সদস্য এইচ মমতাজ হেলেন ও জিএম মামুন হাসান প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত