সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত

মুহাম্মদ হাফিজ :: বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোস্না দত্ত, লিলি খাতুন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, শাকিবুর রহমান বাবলা, ফারহা দিবা খান সাথী প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে  সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 

জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন জয়িতারা হলেন, আফরোজা খাতুন, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, নুরুন্নাহার, স্বর্ণলতা পাল।






সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ