শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন

এস.এম আব্দুল্লাহ :: আগামী ৭ ডিসেম্বর (শনিবার) সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিকাল ৩ টার সময় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের পাশে অবস্থিত এক্সিলেন্ট এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের হলরুমে প্রতিনিধি সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা নিউজ এর প্রধান উপদেষ্টা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব আনিসুর রহমান গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিরেক্টর ও সাতক্ষীরা নিউজের উপদেষ্টা ডা. হাসান ইমাম, সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি ও সাতক্ষীরা নিউজ এর উপদেষ্টা অ্যাডভোকেট আলমগীর আশরাফ, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা নিউজ এর সম্পাদক আব্দুল হান্নান।

সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবীর সাতক্ষীরা নিউজের সকল প্রতিনিধিকে যথা সময়ে প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত