সাতক্ষীরায় সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সৃজনশীল, দক্ষ-প্রত্যয়ী ও সময়ের শ্রেষ্ঠ সাংবাদিক হতে প্রশিক্ষণের বিকল্প নেই। এই গুরুত্ব অনুধাবন করে  সাতক্ষীরা সদরে নবীন সাংবাদিকদের নিয়ে আয়োজন করে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।

আজ শুক্রবার (৮ নভেম্বর) অর্ধ দিনব্যাপী নবীন সাংবাদিকদের নিয়ে সাতক্ষীরার শহরের মুন্সিপাড়া সদর অফিস অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা গণ জাগরণ পত্রিকা জেলা প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে ও জবাবদিহির পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান মিল্টন’র সঞ্চালনায় বাছাইকৃত নবীন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আলোর পরশ পত্রিকার সাবেক সম্পাদক প্রফেসর ওবায়দুল্লাহ।

এসময় তিনি সাংবাদিকতায় ক্যারিয়া গড়া ও টিকে থাকাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন। একজন দক্ষ সাংবাদিক হতে হলে বিশেষ করে উচ্চারণ, বাচনভঙ্গি, পোষাক, সোর্স তৈরি করা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিভাবে সঠিক তথ্য পাওয়া যায় এবং উপস্থাপনার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাফিজ, মোস্তাকিম, আসাদুর রহমান, এস এম আবদুল্লাহ, মুহাম্মদ আলী, রুহুল কুদ্দুস, আবদুল করিম,জাহিদ আসাদুল খান, মিজান, আসাদুজ্জামান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত