সাতক্ষীরার ইটাগাছায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :: প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার ও গ্রীন হার্ট কমিউনিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার (৬ নভেম্বর) ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর আহমাদ আলী সরদার’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতিফ আব্দুল্লাহ বিন আনিছুর রহমান, মোঃ খাইরুল ইসলাম।
আলহাজ্ব আব্দুল মজিদ’র পরিচালনায় ও মো: আতিকুজ্জামান সাহেব’র সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শাখার আমির মো. জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আইয়ুব হোসেন, আবুল কাশেম। উল্লেখ্য, বিকাল তিনটা থেকে দক্ষিন জনপদের ঐতিহ্যবাহী ডেসেন্ট একাডেমি সাতক্ষীরার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


