বিশেষ ক্ষমতা আইনের মামলা

খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী বেকসুর খালাস

খুলনা সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বেকসুর খালাসের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন নথির বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডের হোটেল জেলিকো থেকে খুলনা থানা-পুলিশ ঢাকা থেকে আসা মো. খলিলুর রহমান সরকার ও এম এ হাসনাত মিঠুকে আটক করে নিয়ে যায়। পরে এসআই টিপু সুলতান বাদী হয়ে খলিলুর রহমান ও হাসনাত মিঠুসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোপীনাথ সরকার আদালতে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না