আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রাবিদ মাহামুদ চঞ্চলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান মুকুলসহ সকল সদস্যবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে বিএম আলাউদ্দীনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল আশাশুনি প্রতিনিধি ইসমাইল হোসেন লিংকন, দৈনিক রানারের উপজেলা প্রতিনিধি মাহবুবুল হাসান টুটুল, যশোর বার্তার উপজেলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত পিন্টু, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় এবং নতুন সদস্য লিঙ্কন আসলামকে সাংগঠনিক সম্পাদকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও