বুধহাটায় আহলে হাদীছ যুব সংঘের সমাবেশ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের যুব সমাবেশ ২০২৪ ও উপজেলা কমিটি পুনঃ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জি এম ফজলুর রহমানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আহলে হাদীছ আন্দোলন সাদক্ষীরা জেলা সভাপতি মাওঃ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, আন্দোলন আশাশুনি উপজেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, জেলা যুব সংঘের সভাপতি মাওঃ মুজাহিদুর রহমান, কলারোয়া উপজেলা আন্দোলন সহ সভাপতি মাওঃ মুহসিন, আন্দোলন উপজেলা অর্থ সম্পাদক মাস্টার হাবিবুর রহমান গাজী, বুধহাটা এলাকা সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান।
যুব সংঘ উপজেলা সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় সম্মেলনে জি এম ফজলুর রহমানকে সভাপতি, হাসান ইকবাল মামুনকে সহ সভাপতি, মাওঃ শিহাব উদ্দীনকে সাধারণ সম্পাদক ও মাওঃ রুস্তম আলীকে অর্থ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যুব সংঘ কমিটি গঠন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান