আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :: আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সম্পাদক আনিছুর রহমান।
অন্যান্যের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান,উপজেলা টিম সদস্য সাবেক মেম্বার খোরশেদ আলম,সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম,আবারুল ইসলাম,হযরত আলী, মইন হোসেন,বুলবুল আহমেদ,আয়ুব রসুলসহ উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। একই সাথে মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১১ ইউনিয়নের দায়িত্বশীলাগন উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,সনাতন ধর্মের দুর্গাপূজায় নিরাপত্তার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।
প্রধান অতিথি সনাতন ধর্মের দুর্গাপূজায় কোন দুষ্কৃতিকারী যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


