সাতক্ষীরা উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিউজ ডেস্ক :: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার ঢাকায় বসবাসরত সাতক্ষীরা বাসীদের নিয়ে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম, ঢাকা এর উদ্যেগে সাতক্ষীরা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকার কাঁটাবন মসজিদ মিশন কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান মাদানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও সাতক্ষীরা উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন ও সাতক্ষীরা উন্নয়ন ফোরামের উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার, গাজী নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরার উন্নয়নের বিষয়ে ঢাকাস্থ সাতক্ষীরা বাসীকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


