আহ্ছানিয়া মিশনের উদ্যেগে আন্তর্জাতিক রিকভারী দিবস উদযাপন

নিউজ ডেস্ক ;: বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসকে আন্তর্জাতিক রিকভারী মাস বলা হয়। মাদক থেকে সুস্থ্যতাপ্রাপ্তদের অনুপ্রাণিত করতে আন্তর্জাতিকভাবে সকল দেশে এই মাসে রিকভারী মাস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এই কেন্দ্র থেকে যে সকল মাদকনির্ভরশীল নারী চিকিৎসা নিয়ে সুস্থ আছেন সে সকল নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক রিকভারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর শ্যামলীস্থ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রে চিকিৎসারত রোগীদের তৈরি কেক কাটা ও খেলাধুলাসহ বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত রিকভারীগণ মাদকের বিরুদ্ধে কীভাবে তারা তাদের চলার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা, তাদের পরিবারের ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে একমাত্র পূর্নাঙ্গ নারী মাদক নির্ভরশীলদের জন্য ঢাকা আহ্ছানিয়া  মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না