আশাশুনিতে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানিয়ে আশাশুনি উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারক লিপি হস্তান্তর করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমীক সুপার ভাইজার, আশাশুনি সরকারি মাধ্যমিক, আশাশুনি মাধ্যমিক বালিকা, খরিয়াটি মাধ্যমিক, বাইনতলা মাধ্যমাক, পারিশামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ উপস্থিত হয়ে ৫ দফা দাবী সম্বলিত স্মারক লিপি ইউএনও মহোদয়ের হাতে তুলে দেন। ইউএনও কৃ্ষ্ণা রায় স্মারক লিপি পেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানান।
« আটক সেই বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করবো না: ড. ইউনূস »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


