লা লিগার দল সেল্টা ভিগোর অধিনায়ক যৌন হয়রানিতে দোষী সাব্যস্ত
নিউজ ডেস্ক :: লা লিগার দল সেল্টা ভিগোর সাবেক অধিনায়ক উগো মাইয়োর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে ২০১৯ সালে। অবশেষে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিলো আদালত।
৫ বছর আগে লা লিগার একটি ম্যাচের আগে প্রতিপক্ষ দলের নারী মাসকটকে যৌন হয়রানি করার দায়ে বার্সেলোনার এক আদালত এই রায় দিয়েছে।২০১৯ সালের ২৪শে এপ্রিল আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে ঘটে এই ঘটনা।
কিক-অফের আগে খেলোয়াড়রা একে অপরকে অভিবাদন জানাতে লাইনে দাঁড়ানোর সময় অযাচিতভাবে এস্পানিওলের নারী মাসকটের বুক স্পর্শ করেন মাইয়ো। দোষী সাব্যস্ত হওয়ায় জরিমানা যৌন হয়রানির শিকার নারীকে ক্ষতিপূরণ দিতে হবে।
৬ হাজার ইউরো এবং বাড়তি আরও এক হাজার ইউরো মামলা চালানোর খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।৩৩ বছর বয়সী মাইয়ো বর্তমানে গ্রিসের দল সালোনিকার হয়ে খেলছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেন এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
সূত্রঃ মানবজমিন ডেস্ক
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


