অবশেষে মুক্তি পেলেন কলরোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র
স্টাফ রিপোর্টার (এম এ আজিজ) : আজ ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার, মিথ্যা মামলায় ১৮বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে, দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে আজ জামিনে মুক্তি পেলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, কলারোয়া পৌরসভার বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র গাজী মো: আখতারুল ইসলাম ও তারিফুজ্জামান কনক। সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিকাল পাঁচটার সময় মুক্তি পান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড: সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল সহ সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারিবিস্তারিত…
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগবিস্তারিত…


