অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে: রিজভী

নিউজ ডেস্ক ::বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে।

ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, তারা বলছেন-আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

তিনি বলেন, আমি আগেও বলেছি-নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। এ সময় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, মেহেবুব মাসুম শান্ত ও আরিফুর রহমান তুষার উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির