যেদিন ‘আমাদের’ বলতে শিখবো সেদিনই ভালোর শুরু হবে
নিউজ ডেস্ক :: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে কাজের বাইরেও সব সময় মানবিক কাজে এগিয়ে আসতে দেখা যায়। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে যে তার মন ভেঙে গেছে, সেটাও তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
দিয়েছেন সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথাও। এদিকে সম্প্রতি পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করেছেন। তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি, যেখানে পরীর সঙ্গে দেখা মিলেছে আরও অনেকের।
পোস্টে পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানান তিনি। পরীমনি লিখেছেন, আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই।
আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই। পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না।
যেদিন আমি-আমি/আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে। এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


