সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরা সংবাদদাতাঃ শ্রমজীবী মানুষর অধীকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।
১ লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের তুফান মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ আছিফ চত্ত্বরে যেয়ে শেষ হয়। মিছিলের নের্তত্বে ছিলেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নের্তৃত্ব বৃন্দ। র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফিরোজ আওয়াল, আবু হুরায়রা, আয়ুব হোসেন, ইকবল হোসেন, আক্তারুল ইসলাম, বনি আমিন, লুতফর রহমান, মেহেরুল্লাহ প্রমুখ।
র্যালি পূর্ব সমাবেশে বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্ত নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে। শ্রমিকরা বলেন, এই দিনে আমরা প্রেরণা গ্রহণ করতে করি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত