সাতক্ষীরায় পানিবন্দী ১০০ পরিবারের মাঝে ছাত্রশিবিরের ত্রাণ উপহার

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা।
রবিবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে পানিবন্দি ১০০ পরিবারের হাতে ত্রাণ উপহার তুলে দেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখা সভাপতি আল মামুন, সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম , সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন, খুলনা জেলা দক্ষিণ সভাপতি আবু জার গিফারীসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
ত্রাণ তৎপরতার এবারের পাকেজে ১০০ পরিবারের কাছে চাল, ডাল, আলু,সয়াবিন তেল, পেঁয়াজ, লবনসহ জরুরী ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২