শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: বুধবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত¡রে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দাওয়াহ বিষয়ক সম্পাদক হা. মাওঃ মিসবাহ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হা. মাওঃ মনিরুল ইসলাম আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হা. মাওঃ আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক, শ্যামনগর দ্বীনি সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মুহাদ্দিস খায়রুল বাসার, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আবুজার উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক হা. মাওঃ আব্দুল কাদের সহ আরো অঙ্গ সংগঠনের নেতাবৃন্দরা।
বক্তরা বলেন, আমরা বাংলাদেশকে ইসলামীক রাষ্ট্রে রুপান্তিত করতে চাই। আর এই ইসলামীক রাষ্ট্রে ধষকদের কোন স্থান নাই। আমাদের রাষ্ট্রকে যে বা যারা নষ্ট করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাড়াবো। আমরা চাই ধর্ষক বিহীন একটি সুন্দর রাষ্ট্র, যে রাষ্ট্রে নারীরা থাকবে সুরক্ষিত।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


