সৈয়দপুরে পর্দা নামলো সতীর্থের তিন দিনের বই মেলা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সতীর্থ বই মেলার পর্দা নেমেছে শনিবার (২২ ফেব্রুয়ারি)। ওইদিন সন্ধ্যায় স্থানীয় ডাক বাংলো চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান। সংগঠনের সহ-সভাপতি ও বইমেলা আয়োজন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু এতে সভাপতিত্ব করেন। সতীর্থের প্রচার ও প্রকাশনা সম্পাদক
সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া বই মেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক স্টল সজ্জায় বাছাইকৃত প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদপত্র প্রদান হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষার মাসে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সতীর্থ আয়োজিত সংক্ষিপ্ত সময়ে ও স্বল্প পরিসরে হলেও তিন দিনব্যাপী এই বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। প্রতিদিন বই প্রেমী
বিপুল সংখ্যক পাঠক ও দর্শক পদচারণায় মুখরিত ছিল বই মেলা প্রাঙ্গন।





সম্পর্কিত সংবাদ

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩