বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাজীব কুমার বাছাড় 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সদস্য  নির্বাচিত হয়েছেন কয়রার চান্নিরচক লক্ষণ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়।  জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর এক সভা ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সেগুন বাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  সংগঠনের সভাপতি শেখ কাওছার আহমেদে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মােঃ শামীম আল মামুনের সঞ্চলনায় সভায়  বক্তৃতা  করেন সংগঠনের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ।  সভা শেষে  খুলনায় কয়রা উপজেলার চান্নিরচক লক্ষণ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএর) কেন্দ্রীয় কমিটির সদস্য মনােনিত করা হয়। অধ্যক্ষ রাজীব কুমার বাছাড় বাংলাদেশ  শিক্ষক সমিতির  কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।





সম্পর্কিত সংবাদ

  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত