সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট ও হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের বাংলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ জানান, সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুুকুলের উপর কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

এঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে।

  প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি