কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে : হাসনাত

নিউজ ডেস্ক :: দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর– এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’

ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’






সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর