অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ

মোহাম্মদ আলি মুন্সী :: সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক হাফিজকে দেখতে ও খোঁজখবর নিতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি জাতীয় দৈনিক গনজাগরন প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান, সেক্রেটারি জাতীয় দৈনিক জবাবদিহি প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মুন্স, আইন বিষয়ক সম্পাদক মামুন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। এ সময় অসুস্থ সাংবাদিক হাফিজের জন্য দোয়া করা হয় এবং তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউরোলজী বিভাগে ভর্তি করা হলে, পরিক্ষা নিরিক্ষায় শারীরিক সমস্যার জটিলতা দেখা দিলে ১৯ জানুয়ারি রোববার তাকে অপারেশন করানো হয়। অপারেশন শেষে ৮ ঘন্টা অচেতনর স্বাভাবিক হন। তিনি এখন সুস্থতা অনুভব করছেন।






সম্পর্কিত সংবাদ

  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক