ঝাউডাঙ্গায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, ঘোনা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আলিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবুল ইসলাম বাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোহাব্বত আলী, শিবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজমুল ইসলাম তাজু, সদর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, খালিদ হাসান সুমন, আব্দুল আলিম, রোকনুজ্জামান প্রমুখ।

মোঃ কবিরুল ইসলামের সঞ্চাচালনায় অনুষ্ঠানে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত