সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :: এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি)  সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, মো. মোজাফফার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়ার আফঈদা খন্দকার প্রান্তি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান প্রমুখ। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতটি উপজেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় বালিকা পর্যায় অংশ নেয় কালিগঞ্জ উপজেলা দল বনাম দেবহাটা উপজেলা দল। জেলা পর্যায়ের খেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও সহকারি শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত