দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি:: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস  কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন সোহরাব হোসেন  এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, টিম সদস্য মাওলানা আবু ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। নবনির্বাচিত কমিটি হলেন, আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী  মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী, টিম সদস্য রফিক আহমেদ, মোসলেম আলী, নজরুল ইসলাম, খায়রুল বাশার, আনছার আলী,আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার , ফারুক হোসেন।
েএসময় ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর সোহরাব হোসেন ২০২৫-২৬ সেশনের জন্য ৯টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।





সম্পর্কিত সংবাদ

  • জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন
  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
  • দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু