শ্যামনগরের পথ শিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর
নিউজ ডেস্ক :: শ্যামনগরের পথ শিশু তামিমকে (৭) শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতক্ষীরা শিশু পরিবার (বালক)এ হস্তান্তর করা হয়েছে।
শিশুটি শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরে ঘোরাঘুরি করতে দেখে সাইবার ক্রাইম এলার্ট টিমের সদস্যরা তারা প্রথমে থানায় নিয়ে যায়। থানা গ্রহন না করায় পরে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু পরিবার (বালক)কে শিশুদনের অফিস সহায়ক নাজমুল হুদার কাছে তাকে হস্তান্তর করা হয়।
শিশু তামিম শ্যামনগর রমজাননগর ইউনিয়নের সোনাখালী আতির মোড় তার দাদি নুজাহানের সাথে থাকতো।
শিশু তামিম জানান, যে তার মা খুব ছোট বেলায় তাকে ফেলে রেখে অন্যত্রে চলে যায়। তার বাবা আফজারুল তাকে ফেলে ঢাকাতে চলে যায় সেখানে কোথায় আছে জানেনা সে। তার বৃদ্ধা দাদী বাড়িতে আছে কিন্তু তাকে দেখাশোনা করে রাখতে অক্ষম। শিশু তামিম শিশু সদনে আশ্রয় পেয়ে খুবই খুশি।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…


