কলারোয়ার দেয়াড়া হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া হাই স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।গত কাল (৩১ শেষ ডিসেম্বর )মঙ্গলবার সকাল ১১ টায় দেয়াড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে হাইস্কুল চত্বরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি  ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্নআবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুকু, সাংবাদিক এস এম জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান সানা, স্কুলের  পি টি আই কমিটির সভাপতি চিত্তরঞ্জন কর্মকার।
আরো  উপস্থিত ছিলেন দেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, দেয়াড়া আবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেয়াড়া হাইস্কুলের সরকারি শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  ফল প্রকাশ শেষে ৬ষ্ঠ থেকে ৯ ম শ্রেণীতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন