কলারোয়ায় ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার, ১ ভারতীয়সহ আটক ৫
কামরুল হাসান :: কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ ও ১ ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, থানা পুলিশ অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে। এসময় ওই ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। সেই সাথে জব্দ করা হয় ইজিবাইকটি। ১ ভারতীয় নাগরিকসহ মদ বহনকারী ৫ ব্যক্তিকে পুলিশ আটক করে।
এরা হলো: যশোর কোতয়ালী থানার নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস (৪৩), পটুয়াখালির মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী (২৫), বরগুনার তালতলি থানার সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা (২৪), সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাঁতিপাড়ার গোলাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস (৫০)।
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে
« শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ার দেয়াড়া হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ »
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


