সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ ::“কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো” এই প্রতিপাদ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা যাচাইয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার সার্বিক সহযোগীতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ১২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান মো: আল মামুন বলেন “বাংলাদেশের বহুল পঠিত শিশু কিশোর মাসিক পত্রিকাটি হলো কিশোরকন্ঠ।এবারের কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে মনোরম পরিবেশ ১২৯৮ জন পরিক্ষার্থী পরিক্ষায় রেজিষ্ট্রেশন করেন। এই পরিক্ষা অংশগ্রহনকারী পরিক্ষার্থী,অভিভাবক ও আমন্ত্রিত মেহেমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি”।

কিশোর কন্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন”এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীদের মোট নাম্বারের উপর ভিত্তি করে দুইটা গ্রেডে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে কেন্দ্র গুলো পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আল মামুন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের,

পরিক্ষা নিয়ন্ত্রক ড. মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা সাবেক সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মুফতী আখতারুজ্জামান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়