সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান!
সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান! অভিনেতার এক মন্তব্যে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো (‘চ্যাপ্টার ২’) এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এই পর্বে তার অতিথি আমির। প্রোমোতে দেখা যাচ্ছে একাধিক বিষয় নিয়ে রিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমির। একই সঙ্গে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন। আমির বলেন, ‘আমাকে এ বার ছবি থেকে সরতে হবে।’ আমিরের মন্তব্য শুনে রিয়া বলেন, ‘মিথ্যে কথা।’ কিন্তু আমির তখনও তার মন্তব্য থেকে সরতে নারাজ। তার কথায়, ‘আমি সত্যি বলছি। ’ আমিরেরবিস্তারিত…
এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল
নিউজ ডেস্ক :: এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল কীভাবে করা হবে তা পরে জানানো হবে। মঙ্গলবার (২০ আগস্ট) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কীভাবে নির্ধারণ হবে, তা পরে সিদ্ধান্ত হবে। এর আগে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও এইচএসসি পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন,বিস্তারিত…
আশাশুনিতে অফ সিজন তরমুজ চাষে সফলতা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় অফ সিজনে তরমুজ চাষ করে কৃষক মেহদী হাসান সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। স্বল্প খরচ করে স্বল্প সময়ে অফ সিজন তরমুজ চাষ করে অতিরিক্ত মুনাফা অর্জন করায় এলাকার কৃষকরা তরমুজ চাষে ঝুকতে শুরু করেছে। আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকায় অসময়ে অধিক ফলন সম্ভব ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে আসছিলেন। কৃষি বিভাগ এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে এই প্রথম বারের মত উচ্চ মূল্য ফসল প্রদর্শণী (অফ সিজন তরমুজ) চাষের উদ্যোগ গ্রহণ করে। দুই থেকে তিন মাসের মধ্যে এই তরমুজেরবিস্তারিত…
বাংলাদেশ থেকে, যে কোনো সময় ঘোষণা নারী বিশ্বকাপ সরে গেলো
নিউজ ডেস্ক :: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের আসর। ক্রিকবাজের খবর অনুযায়ী এ বিষয়ে কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসাই বাকি। যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আজ মঙ্গলবার আইসিসি বোর্ড সভা ছিল। সেখানে অংশ নেয়া বেশিরভাগ দেশের বোর্ড প্রধানরাই বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানান। তাদের মতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় এখন বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন করা ঠিক হবে না। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে সম্মত হয়েছে। গত দেড় মাসের বেশি সময় ধরে বাংলাদেশের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। টানা ৩৬ দিনের আন্দোলনবিস্তারিত…
সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল ২২ আগস্ট
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: উপমহাদেশের জনপ্রিয় বক্তা ও লাখ লাখ লোক যার আলোচনা শুনে দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন মুফতি মাওলানা আমীর হামজা তাদের মধ্যে অন্যতম। মাওলানা আমীর হামজা সাতক্ষীরার মাটিতে বৃস্পতিবার (২২শে আগস্ট) আগমন করে তিনি সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে বক্ত রাখবেন বলে জানা গেছে। তিনি আগামী ২২শে আগস্ট, বৃস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কালিগঞ্জের রতনপুর নাটুয়ার বেড় পানির ফিল্টার সংলগ্ন মাঠে এবং একই দিন বাদ মাগরিব সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার বলফিল্ড মাঠ প্রাঙ্গণে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য পেশ করবেন। এদিকে মুফতি আমীর হামজার সাতক্ষীরায় আগমনের খবর শুনেবিস্তারিত…
হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নিউজ ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ফল দোকানি মো. ফরিদ শেখকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানাসহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালতে মামলার আবেদন করেন ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।. মামলার অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামানবিস্তারিত…
আসছে নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নানা ঘটনা আলোচনা হচ্ছে। এরমধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানো। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি। সেখানে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ছবি নিয়ে তাঁর প্রত্যাশা জানতেবিস্তারিত…
প্রাথমিক দলেও নেই মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের..
নিউজ ডেস্ক :: কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে লিওনেল মেসি। ছিলেন না ইন্টার মায়ামির শেষ ক’টি ম্যাচেও। এবার তাকে ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল ঘোষণা করলেন লিওনেল স্কালোনি। সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই দলে রাখা হয়নি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ই সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। এরপর ১০ই সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। জুলাইয়ে কোপার ফাইনালে পায়ে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন মেসি। এরপরবিস্তারিত…
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার
ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। এর আগে সোমবার (১৯ আগস্ট) ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটিবিস্তারিত…
সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত
উদ্ভূত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে। এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এ ইস্যুতে সোমবার (১৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য। সূত্র জানায়, ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারাবিস্তারিত…


