মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ
নিউজ ডেস্ক::শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর পদসংখ্যা: ১৩৯ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতিবিস্তারিত…
কমলার ‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন
নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসেরই জয় দেখতে চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সময়ের ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কমলাকে পছন্দ করার কারণ হিসেবে ডেমোক্রেট নেত্রীর ‘সংক্রামক’ হাসির কথাই উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার কমলা হ্যারিসকে নিয়ে এমনই বিদ্রূপাত্মক মন্তব্য করেন পুতিন। রাশিয়াপন্থি প্রচারণা চালিয়ে নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রুশ গণমাধ্যমের দুই নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর, পুতিন এমন বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। প্রেসিডেন্সিয়াল নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পেরবিস্তারিত…
বাড়িতেই সহজে বানিয়ে নিন মেক্সিকান সালাদ
নিউজ ডেস্ক::শসা, পেঁয়াজ, গাজরের সালাদ তো অনেকেই পছন্দ করেন। এবার রেস্টুরেন্টের মতো মেক্সিকান সালাদও বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন। এটা খেতে আরও সুস্বাদু এবং তৈরি করতেও বেশি সময় লাগে না। যারা দেহের ওজন কমানোর জন্য ডায়েট করছেন, তারা এটা ব্রেকফাস্টে রাখতে পারেন। মাংস-ভাত হোক বা ডাল-ভাত কিংবা বিরিয়ানি- মেন কোর্স খাবারের সঙ্গে একটু সালাদ হলে খাবারের স্বাদই অন্যরকম হয়ে যায়। আর সালাদ শুনতে হালকা মনে হলেও পুষ্টিগুণ অনেক। *অনেকেই বাড়িতে ভাত-ডালের মতো সাধারণ খাবারের সঙ্গেও লেবু, শসা, পেঁয়াজের সালাদ খান। আবার অনেকের মাংস-ভাতের সঙ্গে সালাদ ছাড়া চলে না। রেস্টুরেন্টে তোবিস্তারিত…
বিষণ্নতা-দুশ্চিন্তা জেঁকে বসলে যা করবেন
নিউজ ডেস্ক ::ক্রমবর্ধমান কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনে উত্থান-পতনের কারণে মানুষ ক্রমশ হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, বিষণ্নতার সবচেয়ে বড় কারণ হল আমাদের পরিবর্তিত জীবনধারা। মূলত, যখন প্রতিটি ছোট-বড় বিষয়ে দুশ্চিন্তা করতে থাকি, তখন মানসিক চাপ কখন বিষণ্নতায় রূপ নেয় তা বোঝা যায় না। আর বর্তমান সময়ে এই সমস্যাতেই ভুগছেন আমাদের আশেপাশে একটা বড় সংখ্যার মানুষ । স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অহেতুক দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো। যত দূর করতে চাইবেন, তত আপনাকে জেঁকে ধরে বসবে। মূলত, করোনা মহামারির পর থেকেই এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। অহেতুক দুশ্চিন্তা সবারবিস্তারিত…
হাবিব ভাইয়ের সঙ্গে একটা চমক আসতে পারে’
নিউজ ডেস্ক ::‘সাধারণত নিজের জন্মদিনে এমনটি হয় না। প্রতিবছর আমার জন্মদিন পালনটা অনেকটা সাদামাটাই হয়। বুধবার রাতে বাইরে ছিলাম। বাসায় ফিরে দেখি ভেতরে পুরো বাসা সাজানো। অন্য রকম পরিবেশ। প্রথম এমন তো, একটু সারপ্রাইজ হয়েছি।’ বলছিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ ৫ সেপ্টেম্বর এই গায়কের জন্মদিন। জন্মদিনের রাতের প্রথম প্রহরটা প্রথমবারের মতো একটু ভিন্নভাবে উদ্যাপিত হয়েছে। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে ইমরান বলেন, ‘গতকাল রাতে সুন্দর করে পুরো বাসাটি জানানো হয়েছিল। বাইরে থেকে বাসায় ঢুকেই তো আমি অবাক। ১২টা ১ মিনিটে পরিবারের সবাই মিলে কেক কাটলাম। আমার স্ত্রীরবিস্তারিত…
সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে
সব বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় নতুন করে এডহক কমিটি গঠন হবে। মেয়াদ হবে ছয়মাস। এ লক্ষ্যে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। অধ্যক্ষ, সুপার বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেওয়া হবে। সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠানপ্রধান। সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পলাতক। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী এবং সাবেক আমলাবিস্তারিত…
শেখ হাসিনাকে চুপ থাকতে বললেন ড. ইউনূস
নিউজ ডেক :: ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসে দেশ সম্পর্কে শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। বুধবার পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ইউনূস আরো ইঙ্গিত দিয়েছেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধবিস্তারিত…
জাহাজের নাবিক হতে চাইলে করুন আবেদন
নিউজ ডেস্ক::সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে কর্মকর্তাদের সাধারণ নাবিক হিসেবে অভিহিত করা হয়। দেশের ছয়টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪ (শীতকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমুদ্রগামী জাহাজে চাকরির যোগ্য করে তোলা হয় এসব প্রতিষ্ঠানে। যেসব প্রতিষ্ঠানে ভর্তি করা হবে ১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৫০, ইঞ্জিন – ৫০, স্টুয়ার্ড ২৫, কুক-২৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান ২০। মোট ২০০ জন। ২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর। আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -২৫, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০। মোট ১০০ জন। ৩. মাস মেরিন একাডেমি,বিস্তারিত…
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ে
নিউজ ডেস্ক ::ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফ্রান্সে জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের কারণে যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে, তার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হলো। এই পরিস্থিতি সামাল দিতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বার্নিয়েকে।মিশেল বার্নিয়ে প্রবীণ রাজনীতিক। তাঁর বয়সও কম নয়—৭৩ বছর। ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে একাধিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ফ্রান্সের রিপাবলিকান পার্টির (এলআর) হয়ে দীর্ঘদিন রাজনীতি করেছেন বার্নিয়ে। ছিলেন ফ্রান্স ও ইইউয়ের একাধিক জ্যেষ্ঠ পদেও। গতবিস্তারিত…
অবশেষে মুক্তি পেলেন কলরোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র
স্টাফ রিপোর্টার (এম এ আজিজ) : আজ ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার, মিথ্যা মামলায় ১৮বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে, দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে আজ জামিনে মুক্তি পেলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, কলারোয়া পৌরসভার বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র গাজী মো: আখতারুল ইসলাম ও তারিফুজ্জামান কনক। সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিকাল পাঁচটার সময় মুক্তি পান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড: সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুলবিস্তারিত…


