আশাশুনির শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য বিতরণ
নিউজ ডেস্ক :: আশাশুনি উপজেলার শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ” অসহায়ত্বের খোঁজে, মনুষ্যত্বের পাশে” স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজ এর আয়োজন করেন জেলার অন্যতম প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা । উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি আলা-আমিনের দিকনির্দেশনায় সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ হতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষ মোমেনা বেগম জানান ” আমার সাথে থাকে অসহায় নাতি অনেকদিন ধরে গোস্ত কেনার কথা বলছে পারছিলাম না , আজ ভাইরা আমার আর নাতির নেমতন্ন করে পেট ভরে গরুর আর খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়াছে আমি অনেকবিস্তারিত…
ইছামতিতে বাংলাদেশ-ভারতের নিজ সীমানায় প্রতিমা বিসর্জন
এমএ মামুন :: বাংলাদেশ-ভারতের মধ্যেবর্তী ইছামতি নদীতে স্ব স্ব কিনারায় বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দূর্গা উৎসব। বিগত বছরগুলোর মত এ বছরও হয়নি দু’দেশের মিলন মেলা। আর তাই দু-দেশের মানুষ মিলে মিশে একাকার হতে পারেনি কেউই। এতে দু-দেশের মানুষের অংশগ্রহণের মিলন মেলাটি বন্ধ হওয়া সর্ব শ্রেণি মানুষের মাঝে আমেজ কমেছে। তবে বুক ভরা আশা নিয়ে অনেকে নদী পাড়ে সুযোগের অপেক্ষায় ছিল অসসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, একটা সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলাধীন ইছামতি নদীর টাউনশ্রীপুর এবং ভারতের টাকি পৌরসভা এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই মেলা বসত এই মেলা। এতেবিস্তারিত…
কলারোয়ার দুই কৃতি সন্তানের সংবর্ধনা
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় দুই কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি (তালা-কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব ও পিএইচডি ইন ‘ল’ ডিগ্রী অর্জনকারী, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৩ অক্টোবর রবিবার সন্ধ্যার পর কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ্যাড: বি এম মিজানুর রহমান পিন্টুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন আজ আমরা এই দুই গুণী ব্যাক্তিকে সংবর্ধিত করতে পারছি বৈষম্যহীন দেশ গঠিত হওয়ার জন্য।অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ড.খান মিজানুল ইসলাম সেলিম বলেন,আমাদের ইসলামেরবিস্তারিত…
ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আমের চারা বিতরণ
মোঃ ওয়ালীউল্লাহ, সাতক্ষীরা :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের মাঝে ১ হাজার আমের চারা বিতরণ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা জেলা জামায়াতের অফিসের সামনে ছাত্রশিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের হাতে আমের চারা তুলে দেয়া হয়। গাছের চারা পেয়ে ছাত্ররা উচ্ছ্বাস প্রকাশ করেন। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি ছাত্রনেতা আল মামুন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এবং অফিস সম্পাদক নুরুন্নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রনেতা আল মামুন বলেন, এসব গাছবিস্তারিত…
ইউজিসি ও বিশ্বব্যাংকের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্বব্যাংকের সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান,বিস্তারিত…
আন্দোলনে আহতদের অর্থ সহায়তা পৌঁছে দিলেন দুই উপদেষ্টা
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা। রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে উপস্থিত হয়ে ভর্তি রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন দুই উপদেষ্টা। এ সময় আর্থিক সহযোগিতা বাবদ প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক দেন তারা।‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র পক্ষ থেকে উপদেষ্টারা এ সহায়তা দেন বলে জানা গেছে।গত জুলাইয়ের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারেরবিস্তারিত…
‘রিদম প্লাগড’ এ বাপ্পা, টিলু-এলিটা
নিউজ ডেস্ক :: ‘রিদম প্লাগড’ এ বাপ্পা, টিলু-এলিটা ‘রিদম প্লাগড’ শিরোনামে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। যেখানে গান পরিবেশন করবেন দেশের সংগীতের জনপ্রিয় তিনজন মানুষ। তারা হলেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম ও বাপ্পা মজুমদার। শ্রোতাপ্রিয় বেশ কিছু গান শোনাবেন তারা। আসরটি বসবে রাজধানীর একটি রেস্তোরাঁয়। সংগীতসন্ধ্যায় উপস্থিত অতিথি এই তিন শিল্পী নিজেদের পছন্দের সব গান শোনাবেন। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র বাজিয়ে গানগুলো পরিবেশন করবেন তারা। এর আগেও এমন আয়োজনে পারফর্ম করেন পিলু খান ও এলিটা করিম। এবার তাদের সঙ্গে থাকছেন বাপ্পা মজুমদার। আয়োজকরা জানান, ‘রিদম প্লাগড’ এর সংগীতায়োজনে অ্যাকুস্টিকবিস্তারিত…
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
নিউজ ডেস্ক :: রাজধানীসহ সারা দেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ৯ অক্টোবর থেকে দেশেরবিস্তারিত…
কোমর ব্যথায় কাবু? সমাধান দেবে ৮ উপায়
নিউজ ডেস্ক :: আধুনিক জীবনে শারীরিক বিকৃত ভঙ্গির কারণে দেখা দিচ্ছে মেরুদণ্ডের সমস্যা, যার মধ্যে অঙ্গভঙ্গিজনিত (পশ্চারাল) কোমর ব্যথা অন্যতম। কর্মস্থলে সঠিকভাবে বসে কাজ না করার কারণে এ রকম হয়। বসার চেয়ারের কাঠামোগত ত্রুটির জন্যও এ সমস্যা দেখা দেয়। সব বয়সেই দেহভঙ্গিজনিত কোমরে ব্যথা হতে পারে। স্কুলগামী ছাত্র থেকে বয়োবৃদ্ধ, যারা দীর্ঘ সময় চেয়ারে বসেন বা সামনে ঝুঁকে কাজ করেন, তারা সহজেই কোমর ব্যথায় আক্রান্ত হন। মেরুদণ্ড সম্পর্কে সচেতনতা ও সঠিক জীবনযাত্রার অভাব এ জন্য দায়ী। সুনির্দিষ্ট কারণ ছাড়াও ব্যথা হতে পারে। অত্যধিক মানসিক চাপের ফলেও এ রকম হয়। কারণ:বিস্তারিত…
আজকের নামাজের সময়সূচি (১৩ অক্টোবর)
নিউজ ডেস্ক :: আজ রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- আজকের নামাজের সময়সূচি- ফজর- ৪:৩৯ মিনিট জোহর – ১১:৪৮ মিনিট আসর- ৩:৫৯ মিনিট মাগরিব- ৫:৪০ মিনিট এশা- ৬:৫৩ মিনিট আগামীকাল ফজর- ৪:৩৯ মিনিট আজ সূর্যাস্ত- ৫:৪৮ মিনিট আজ সূর্যোদয়- ৫:৫৪ মিনিট বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য- চট্টগ্রাম: -০৫ মিনিট সিলেট: -০৬ মিনিট যোগ করতে হবে যেসব বিভাগের জন্য- খুলনা: +০৩ মিনিট রাজশাহী: +০৭বিস্তারিত…


