আশাশুনির শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য বিতরণ
নিউজ ডেস্ক :: আশাশুনি উপজেলার শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ” অসহায়ত্বের খোঁজে, মনুষ্যত্বের পাশে” স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজ এর আয়োজন করেন জেলার অন্যতম প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা ।
উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি আলা-আমিনের দিকনির্দেশনায় সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ হতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষ মোমেনা বেগম জানান ” আমার সাথে থাকে অসহায় নাতি অনেকদিন ধরে গোস্ত কেনার কথা বলছে পারছিলাম না , আজ ভাইরা আমার আর নাতির নেমতন্ন করে পেট ভরে গরুর আর খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়াছে আমি অনেক খুশি ভাইদের জন্য দোয়া করি” ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহের, দেলোয়ার, ফুয়াদ, আরিফ, হাসিব, মইনুর, হাবিব, নজরুল, আশিক , নুরুল আমিন, সেলিম সহ প্রমুখ।
মহাইমিনুল ইসলামের সভাপতিত্বে রোকনুজ্জামানের পরিচালনায় সমগ্র মধ্যাহ্নভোজ কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনূল ইসলাম ব্লু , আতাউল্লাহ চৌধূরী, জিতু চৌধূরী, আবুল হোসেন উপস্থিত থেকে সমগ্র কার্যক্রমটির তত্ত্বাবধায়ন করেন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


