হাথুরুর বাংলাদেশ অধ্যায় কি আজই শেষ হচ্ছে?

নিউজ  ডেস্ক  :: আজ সকাল থেকেই জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর পর দুপুর ১টার পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সভাপতি ফারুক আহমেদ বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন। বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের ইস্যু জানায়নি বিসিবি। তবে সূত্র জানাচ্ছে, হাথুরুকে নিয়েই সংবাদ সম্মেলন। আর সেখানে তাকে ছাটাই করার খবর জানাতে পারেন ফারুক আহমেদ। এর আগে দায়িত্ব নিয়েই নতুন বিসিবি সভাপতি বলছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি । এখনবিস্তারিত…

রাজনৈতিক অনিশ্চয়তাসহ অর্থনীতিতে ৪ চ্যালেঞ্জ

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে রাজনৈতিক অনিশ্চয়তাসহ চারটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছে বিশ্ববাংক। এগুলো হলো- উচ্চ মূল্যস্ফীতি, বহিঃস্থ খাতের চাপ এবং আর্থিক খাতের দুর্বলতা। এসব কারণে প্রবৃদ্ধি খুব বেশি বাড়বে না।অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে দাঁড়াতে পারে ৪ শতাংশ। তবে ২০২৫-২৬ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ৫ শতাংশে। উল্লেখযোগ্য অনিশ্চয়তায় বিনিয়োগ ও শিল্পে দুর্বল প্রবৃদ্ধি এবং সাম্প্রতিক বন্যার ফলে কৃষিতে মাঝারি মানের প্রবৃদ্ধি হবে। এসবের নেতিবাচক প্রভাব পড়বে  প্রবৃদ্ধিও ক্ষেত্রে।মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভলপমেন্টবিস্তারিত…

যে কারণে কান্নাকাটি করতে পছন্দ করেন অনন্যা

নিউজ ডেস্ক :: চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তারপর নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ন থাকতেন। কান্নাকাটিও করেছেন। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কান্নাকাটি করতে নাকি পছন্দই করেন অনন্যা।কান্নার পরে নাকি একটি বিশেষ পরিবর্তন দেখতে পান নিজের মধ্যে। সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করেছেন অনন্যা। সম্প্রতি তার ছবি ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির জন্য প্রশংসা পাচ্ছেন অনন্যা। কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্যে লুকিয়ে থাকা কালো জগৎ উঠে এসেছে এই ছবিতে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ ভূমিকা রয়েছে ছবিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেওবিস্তারিত…

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইইউ

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল সরবরাহের অভিযোগে নতুন এই নিষেধাজ্ঞার কবলে পড়ল ইরান। লুক্সেমবার্গে ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। সেখানে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে মস্কোকে মিসাইল দিয়ে সহায়তা করেছে তেহরান। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। এতে বেলা হয়, ইরানের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা এবং তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি যারা এই মিসাইল রাশিয়ার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল, যারা ওই মিসাইল রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছিল, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বিস্তারিত…

অন্য এক পরীমনি

নিউজ  ডেস্ক  :: ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। সোমবার (১৪ অক্টোবর) বিকালে হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ।সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনিও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়। পোস্টারে একেবারে অন্য এক পরীমনির দেখা মিলেছে। রঙিলা কিতাব এর অফিসিয়ালবিস্তারিত…

আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক :: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাবোর্ডে এই ফল প্রকাশ হবে। এবারও শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনারবিস্তারিত…

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক :: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি। করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করেবিস্তারিত…

আশাশুনিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার আশাশুনিতে সাপের কামড়ে মনজিত মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়দল গ্রামের বাশিরাম মন্ডলের ছেলে। ওই যুবকের স্বজন পবিত্র রায় বলেন, সোমবার রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মনজিত মন্ডলকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসক দেখান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এমন সংবাদ পাওয়া যায়নি এবং মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোনো তথ্য জানানো হয়নি।

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’র সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়। সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক পরিদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত…

দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন দুদকের সাবেক চেয়ারম্যানের

 নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ। এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উলে­খ করেনবিস্তারিত…