‘আমার মনের বয়স কখনোই ১৮-এর বেশি না’
নিউজ ডেস্ক :: অভিনেত্রী কুসুম শিকদার।২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি।একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন।একপর্যায়ে সিনেমাতেও নিজের অবস্থান জানান দেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের লম্বা সময় ধরে শোবিজে অনেক খ্যাতি ও প্রশংসা কুড়ান তিনি।তবে দীর্ঘদিন ধরে দর্শকের চোখের আড়ালে ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর এবার নতুন পরিচয়ে হাজির হলেন কুসুম শিকদার।নাম লিখেছেন নির্মাতার খাতায়।কুসুম শিকদার এখন একজন চলচ্চিত্র পরিচালক। গত শুক্রবার তার নিজের পরিচালিত সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে।সিনেমাটি নিয়ে বর্তমানে আলোচনায় রয়েছেন কুসুম।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একবিস্তারিত…
জার্মানিতে যাওয়ার ‘অপরচুনিটি কার্ড’ কী
নিউজ ডেস্ক :: নিজেদের পর্যাপ্ত কর্মী, বিশেষ করে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে চলতি বছরের ১ জুন থেকে ‘চান্সেনকার্টে’ বা ‘অপরচুনিটি কার্ড’ নামক একটি প্রকল্প চালু করেছে জার্মান সরকার। এই প্রকল্পের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য জার্মানিতে গিয়ে বৈধভাবে কাজ করাটা সহজতর হবে।মূলত, দীর্ঘদিন ধরেই শ্রম সংকটে ভুগছে জার্মানি এবং এটি দেশটির উৎপাদনশীলতার ওপর চরম প্রভাব ফেলছে। এখন, এই সংকট মোকাবিলা করতে নিজেদের অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে জার্মানি। তারই প্রেক্ষাপটে ওই ‘অপরচুনিটি কার্ড’ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এটি বিদেশি দক্ষ কর্মীদের জন্য জার্মান শ্রমবাজারে ঢোকা সহজ করেবিস্তারিত…
অমির ‘হাউ সুইট’ এ থাকছেন অপূর্ব-ফারিণ
নিউজ ডেস্ক :: বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন হলেন কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই নির্মাতা। এছাড়া তার প্রায় নাটকই ইউটিউবে কোটি ভিউ পায়।সম্প্রতি ‘হাউ সুইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন অমি। আগামী ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলেন এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। ফিল্মটি প্রযোজনা করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ফিল্ম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমির ‘হাউ সুইট’ ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে অমিরবিস্তারিত…
লক্ষ্মীপূজা আজ
নিউজ ডেস্ক :: বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ (বুধবার)। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সে জন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী। তাই লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন। সে কারণে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা হয়। বার্ষিক এই পূজা ছাড়াও প্রতি বৃহস্পতিবার বাঙালি হিন্দুদের অনেক পরিবারে লক্ষ্মীপূজা হয়।বিস্তারিত…
সমন্বয়করা হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিলেন
নিউজ ডেস্ক :: হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আগামীকাল বুধবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। কমেন্ট বক্সে হাসনাত লিখেছেন, ‘যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে। দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?’ একই স্ট্যটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরবিস্তারিত…
ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সীরাত মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: কলারোয়া পৌরসভাধীন ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৬ অক্টোবর সন্ধ্যায় মাফিলে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাঃ ইউনুছ আলী বাবু। সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ আলোচনা পেশ করেন জাতীয় মাজরুসুল মোফাচ্ছির পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা সাবেক আমীর মাওঃ ওসমান গণি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী,কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারী আলমগীর হুসাইন,জাতীয় মাজরুসুল পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃআব্দুস সামাদ আজাদী প্রমূখ। বক্তগণ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)বিস্তারিত…
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। ফল পুনঃনিরীক্ষণের এ আবেদন গ্রহণ শুরু হবে বুধবার (১৬ অক্টোবর) এবং তা চলবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলেবিস্তারিত…
মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারলে দেশ শান্তিপূর্ন ভাবে গঠিত হবে:মুহাদ্দিস রবিউল বাশার
এমএ মামুন দেবহাটা :: সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন,মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারলে দেশ শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। শুধু দেশ নয়, আল্লাহর বিধান যদি সারা দেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে বিশ্ব সুন্দর ও শান্তিপূর্ন ভাবে গঠিত হবে। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হযরত মোহাম্মাদ (স.) আগমন করেছিলেন। আমরা নেতার পরিবর্তন চাই না। আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে। সখিপুর ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ঘটিকায় সখিপুর মোড়স্থ ইউনিয়নবিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন
সভাপতি খায়রুল, সম্পাদক উজ্বল, সাংগঠনিক কবির
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদকবিস্তারিত…
পাইকগাছায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই’২৩ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেলে পাইকগাছায় ও সন্ধ্যায় বাণিজ্যিক শহর কপিলমুনিতে এ লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, আমনউল্লাহ বিপুল, ডাঃ জাহিদ হাসান, খুলনা জেলা সাবেক সাংগঠনিক সম্পদক মো: জাবির আলী, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন,পাইকগাছা উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আমিনুলবিস্তারিত…


