অমির ‘হাউ সুইট’ এ থাকছেন অপূর্ব-ফারিণ
নিউজ ডেস্ক :: বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন হলেন কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই নির্মাতা। এছাড়া তার প্রায় নাটকই ইউটিউবে কোটি ভিউ পায়।সম্প্রতি ‘হাউ সুইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন অমি। আগামী ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলেন এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। ফিল্মটি প্রযোজনা করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
ফিল্ম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমির ‘হাউ সুইট’ ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। আগামী ভালোবাসা দিবসে ফিল্মটি মুক্তি পাবে।সবশেষ অপূর্বকে দেখা গেছে হইচইয়ের ‘গোলাম মামুন’ সিরিজে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘চালচিত্র’ সিনেমা। কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছে প্রতীপ ডি গুপ্ত।
বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন হলেন কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই নির্মাতা। এছাড়া তার প্রায় নাটকই ইউটিউবে কোটি ভিউ পায়।সম্প্রতি ‘হাউ সুইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন অমি। আগামী ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলেন এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
ফিল্মটি প্রযোজনা করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।ফিল্ম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমির ‘হাউ সুইট’ ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। আগামী ভালোবাসা দিবসে ফিল্মটি মুক্তি পাবে।সবশেষ অপূর্বকে দেখা গেছে হইচইয়ের ‘গোলাম মামুন’ সিরিজে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘চালচিত্র’ সিনেমা। কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছে প্রতীপ ডি গুপ্ত।
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


