সংগীতশিল্পী সুজেয় শ্যাম এর মহাপ্রস্থানে ওয়ার্কার্স পার্টি গভীর শোকাহত
খুলনা প্রতিনিধি :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই। বরেণ্য এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুজেয় শ্যামের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভ‚মি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য। একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণেরবিস্তারিত…
সাতক্ষীরায় যুব সম্মেলনে গাজী নজরুল
যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে কোন যুবক বেকার থাকবে না। বেকারত্বের অভিশাপে কোন যুবককে আত্মহত্যা করতে হবে না। চাকরি পাওয়ার জন্য কোন দুষ্ট লোকের কাছে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কাউকে কারও দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলাবিস্তারিত…
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১। যেসব জেলায় ভূমিকম্প অনুভূত- ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ। ভূমিকম্পের সর্বশেষ আঘাত- সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়।বিস্তারিত…
হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান তিনি। তবে দখলদার সেনারা জানত না তারা সিনওয়ারকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, হামাস প্রধান ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন। এছাড়া দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহবিস্তারিত…
আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘ডানা’
নিউজ ডেস্ক :: আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল। এই মডেলের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এ বিষয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, অক্টোবর মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কার আভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নসহ বেশিভাগ আবহাওয়া পূর্বাভাস মডেল। এখানে উল্লেখ্য যে, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল একই সঙ্গেবিস্তারিত…
ইউএনওর পোড়া বাড়ি-গাড়িতে কারি কারি টাকার বান্ডিল, ছবি ভাইরাল
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যম ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনকারীদের দেওয়া আগুনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও সরকারি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। এ ভস্মীভূত গাড়ি ও বাড়ি পরিষ্কার করার সময় বের হয়ে আসে কারি কারি পোড়া টাকার বান্ডিল। এত টাকা কোথা থেকে নির্বাহী কর্মকর্তার বাড়ি ও গাড়িতে এলো- এ প্রশ্ন সবার। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এ সংবাদ ছড়িয়ে পড়লে গা-ঢাকা দেন উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন। এরপর কিছু দিন পর ধামরাইয়েবিস্তারিত…
কলারোয়া পৌর যুবদলের প্রস্তুতি সভা
এম এ আজিজ :: বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া বিএনপি কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদের নেতৃত্বে সাতক্ষীরা জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ন আহবায় শেখ জাকির হোসেন জিকো,রুহুল কুদ্দুস, আশিকুর রহমান, কামরুজ্জামান বাবু, মফিজুল ইসলাম, হুমায়ুন কবীর সবুজ, রিংকু,তিতুমীর, বারিক সহ পৌরযুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা। উল্লেখ্য আগামীকাল ১৮ অক্টোবর শুক্রবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে বিকাল তিনটায় সাতক্ষীরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথবিস্তারিত…
কালিগঞ্জের কৃষ্ণনগরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: কালিগঞ্জের কৃষ্ণনগরে তারুণ্যের আলো কৃষ্ণনগর ইউনিয়ন শিক্ষার্থী সংসদের আয়োজনে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাই স্কুল মাঠে সাংবাদিক আফজাল হোসেনের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দ্রোহের গান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী কৃষ্ণনগর তারুণ্যের আলোর অন্যতম সদস্য আব্দুল কাদের। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা, আবাবিল শিল্পী গোষ্ঠী ও আশার আলো কালিগঞ্জের শিল্পী বৃন্দ । বিশেষ আকর্ষণ ছিল ইয়াসিন আরাফাত ও ইমরান হোসেনের ইসলামিক কৌতুক অভিনয় ওবিস্তারিত…
কলারোয়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়া যুগিখালি ইউনিয়নের কামারালি গ্রামে এক যুবকের ঝুলন্ত মৃত:দেহ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। এলাকাবাসী জানায়,যুগীখালি ইউনিয়নের কামারালী গ্রামের শহিদুল ইসলামের পুত্র আকরাম হোসেন ( আনুমানিক-৩২) গত ১০/১২ দিন আগে মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। গতকাল রাতে বাড়িতে না আসায়, পরিবারের সদস্যগণ তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু রাতে তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল (১৭ অক্টোবর) আনুমানিক ৭ ঘটিকার সময় স্কুলের পাশ্ববর্তী বাড়ী হক দফাদার তাকে কামারালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর পিছনে আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে এলাকাবাসী কলারোয়া থানায় খবর দেয়। কলারোয়াবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজার কমিটি গঠন: আহবায়ক অধ্যক্ষ খলিলুর রহমান ও সদস্য সচিব মাওঃ আব্দুল মজিদ
নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান কে আহবায়ক ও মাওঃ আব্দুল মজিদ কে সদস্য সচিব মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট এ অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১৭ আক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দীন বর্তমান ঝাউডাঙ্গা বাজার কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং ৫ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন বাজার কমিটি অনুমোদন দেন। উক্ত কমিটিতে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান কে আহবায়ক ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুলবিস্তারিত…


