ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  

বেনাপোল প্রতিনিধি ::  জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ঢাকার সিএমএইচ-এ মৃত্যু বরণ করেন ঢাকা শহীদ সোহারার্দী কলেজের পলিটিক্যাল সায়েন্স, অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র মরদেহ তার জন্মস্থান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে মরহুমের ৪র্থবার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানী ঢাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয় সিএমএইচ-এ, দ্বিতীয়-ঢাকা সোহারার্দী কলেজে এবং তৃতীয়বার জানাযা অনুষ্ঠিত হয়-জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধে। অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আব্দুল্লাহ’কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত ভাবে শহীদবিস্তারিত…

কেশবপুরে মাছের ঘেরের মালিকানা নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ।। আহত ২৩ চিকিৎসাধীন ৯

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে মাছের ঘের নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ। ঘেরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। দুই পক্ষের সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। উভয়পক্ষের আহত ৯ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া ছোট বিলের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মুনজুর রহমান এবং ইউনিয়ন বিএনপির নেতা সিদ্দিকুর রহমান ঐ ঘেরের মালিকানা দাবি করে আসছেন। হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদেরবিস্তারিত…

সাতক্ষীরায় পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ই নভেম্বর শুক্রবার মুন্সিপাড়া কাজী শামসুর রহমান মিলনায়তনে এক পেশাজীবী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পেশাজীবী শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের৷ উপদেষ্টা নুরুল হুদা। পবিত্র কুরআন থেকে হেদায়েতী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ইসলামী এডুকেশন সোসাইটির কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম। পেশাজীবী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করে ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন,” একটা সমাজ পরিবর্তন করতেবিস্তারিত…

শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থা: আইএসপিআর

নিউজ  ডেস্ক  ::  কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে প্রতারণামূলক কাজ করছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন প্রতারকদের বিরুদ্ধে অভিযোগের আহ্বান জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখীবিস্তারিত…

চাকরি হারালেন বেরোবি শিক্ষক ছাত্রলীগ নেতা মনিরুল

নিউজ  ডেস্ক  ::  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক হিসেবে অস্থায়ী পদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়ম করে এক মাসের বেতন ভাতা গ্রহণ করায় তাকে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিয়োগ বাতিলের ওই চিঠিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে আপনাকে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণবিস্তারিত…

ফের কমলো সোনার দাম

নিউজ  ডেস্ক  :: দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। যা আজকেও এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা ছিল। বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিকবিস্তারিত…

আজ আইয়ুব বাচ্চুকে স্মরণ

নিউজ  ডেস্ক  ::  অক্টোবরের ১৮ তারিখ রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিল ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। পরে কনসার্টের এক দিন আগে হঠাৎ জানানো হয়, ঢাকা অ্যারেনায় নয়, কনসার্ট হবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত থেকেও সরে আসেন আয়োজকরা। পরে স্থগিতই হয়ে যায় আয়োজন। এবার বহুল প্রতীক্ষিত এ কনসার্টটি আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ হল।কনসার্টটি আয়োজন করছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। এ কনসার্ট নিয়ে শ্রোতা-দর্শকের উত্তেজনার শেষ নেই। এতে নগর বাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী দলগুলোকে একমঞ্চে দেখাবিস্তারিত…

একযোগে বিশ্বের ২২ দেশে মুক্তি পেল শাকিবের ‘দরদ’

নিউজ  ডেস্ক  ::  অবশেষে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত ছবিটি আজ (১৫ নভেম্বর) বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেশের ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে হতাশ হবেন না। ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙবে ‘দরদ’, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স-এ ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হলবিস্তারিত…

ধৈর্য ইমানে পূর্ণতা আনে

নিউজ  ডেস্ক  ::  ধৈর্য আদর্শ মানুষের উত্তম চারিত্রিক গুণ। ধৈর্যের আরবি প্রতিশব্দ হলো ‘সবর’। এর আভিধানিক অর্থ বিরত থাকা, সহিষ্ণুতা, দৃঢ়তা, সহ্য করার ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি। ইসলামি শরিয়তের দৃষ্টিতে জীবনের সব ক্ষেত্রে মহান আল্লাহর ওপর আস্থা রেখে দৃঢ়তার সঙ্গে আল্লাহর আদেশসমূহ পালন করা। আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো ধৈর্য ও সহিষ্ণুতা। কারও কারও মতে, ধৈর্য হচ্ছে মানুষের এমন একটি গুণ, যে কারণে সে অসুন্দর ও খারাপ কাজ থেকে বিরত থাকে। এটি মানুষের একটি আত্মিক শক্তি, যা দিয়ে সে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখাতে পারে। ধৈর্যেরবিস্তারিত…

জনবল নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন করুন আজই

নিউজ  ডেস্ক  ::  ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজেবিস্তারিত…