কলারোয়ায় নির্বাচন ও গণভোট নিয়ে নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত এবং নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার সাথে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা মো: আলমগীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল খায়ের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার আব্দুস সাত্তারসহ স্কুল-মাদরাসার প্রধানগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি আসন্ন নির্বাচনে গণভোটের ব্যাপারে শিক্ষকমণ্ডলীদের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি শিক্ষকমন্ডলীদের পাঠদান পদ্ধতি সম্পর্কে পরামর্শমূলক আলোচনা করেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্কুল মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
  • কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা