নভেম্বর, ২০২৫

 

এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স আবারও দেখাল তাদের পরিপক্বতা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের ওপর ভর করে বৃহস্পতিবার ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে জায়গা পাকা করল দিদিয়ের দেশমের দল। ২০১৯ সাল থেকে কোনো ইউরো বা বিশ্বকাপ বাছাই ম্যাচে হারেনি ফরাসিরা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় বসতে যাওয়া বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর, আর সেখানে শীর্ষস্থানীয় দল হিসেবে নাম উঠবে ফ্রান্সের। এ টুর্নামেন্টই হবে দেশমের শেষ বড় মঞ্চ। ইউক্রেনের বিপক্ষে এ ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন অধিনায়ক এমবাপে। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ বছর পূর্তির আবেগঘন রাতে তার দুটি গোলেরবিস্তারিত…


আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ :: আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময়মতোই নির্বাচনবিস্তারিত…


নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে বিকাল সাড়ে ৩টায় তারাবিস্তারিত…


আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদে নারকীয়তার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ৩০/৪০ টি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন,নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ বছর বসবাস করে আসছি। আমাদের কারো ১ শতক জমি নেই। ৬/৭ মাস পূর্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন,জহির উদ্দীন,আবু সাইদ,নজরুল ইসলামের নেতৃত্বে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর তান্ডব চালায়।বিস্তারিত…


কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে পবিত্র জুম্মা নামাজের পূর্ব পর্যন্ত প্রায় টানা সাত ঘন্টা তিনি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ঘরের ছেলে হিসেবে পৌরবাসীর কাছে তিনি সকল সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গ্রামবাসীদের সাথে নানা স্থানে মতবিনিময়কালে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই করে গেছে। আজ সময় এসেছে সঠিকবিস্তারিত…


মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

ডেস্ক নিউজ :: চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদেরবিস্তারিত…


নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা বলেন,বিস্তারিত…


সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে সাতক্ষীরায় এনসিপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিস্ট লীগ কর্তৃক আগুন এবং সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের আল-বারাকা শপিং সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য মো. আব্দুল্লাহ ও এনসি পির প্রতিনিধি পলাশ হোসেন প্রমুখ। এ সময় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট লীগ কোন অগ্নি সন্ত্রাস আমরা মেনে নেব না। আমরা সব সময় রাজপথে থেকে ফ্যাসিস্ট লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলাবিস্তারিত…


চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকাল ৪ঃ০০ টায় সোদকনা পালির মাথায় এ অফিস উদ্বোধন করা হয়। ওয়ার্ড সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন সহ সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,জেলা শ্রমিক কল্যাণবিস্তারিত…


সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জেলার জাতীয় ইমাম সমিতির শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার হাফেজ মাওলানা আব্দুল গফুর। তিনি কালিগঞ্জ উপজেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি ও দিদার ই-এলাহী জামে মসজিদের পেশ ঈমাম ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসাবে কর্মরত আছেন। গত বুধবার (১২ নভেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা জাতীয় ঈমাম সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ মাওলানা আব্দুল গফুর উপজেলার গনপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সুপারসহ অনেক সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব করে আসছেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সহ সভাপতিদ্বয়, সেক্রেটারীসহ উপজেলা কমিটির সর্বস্তরের ইমাম, আলেম-ওলামা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।