শনিবার, নভেম্বর ২৯, ২০২৫

 

কয়রায় ২ দিন ব্যাপি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সিপিপির উদ্যোগে ও জিসিএ প্রকল্প ইউএনডিপির সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপির খুলনার উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন । বিশেষ অতিথি ছিলেন সিপিপির মঠবাড়িয়ার সহকারি পরিচালক মামুনার রশিদ। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, ,ইউপি সদস্য আবু মাসুমবিস্তারিত…


আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের ৩টি নির্বাচনী পথসভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩ টায় বেউলা গাজির মাঠে শত শত মহিলার উপস্থিতিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমির আবুবিস্তারিত…


এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন ও পৌরসভার মধ্য আঞ্চলিক ক্রীড়াঙ্গনে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ১৬ দলীয় নকআউট ভিত্তিক এই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু জানিয়েছেন, এন্ট্রি ক্রয়ের শেষ দিন ৫ ডিসেম্বর, খেলার পিকচার তৈরী ৬ ডিসেম্বর এবং খেলার উদ্বোধন ১০ ডিসেম্বর। উল্লেখ্য সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ফিংড়ীর গাভা বার দলীয় মাঠ, ব্রম্মরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহবিস্তারিত…


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপিরবিস্তারিত…


আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী গণ সংযোগ ও পথসভা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বুধহাটা ইউনিয়নে এ গণ সংযোগ ও পথসভা করা হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩:০০ টায় ইউনিয়নের বেউলা গাজির মাঠে শত শত মহিলার উপস্থিতিতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমিরবিস্তারিত…