ফেব্রুয়ারি, ২০২৫

 

খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক :: খুলনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় আলী আকবার শেখ আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকারবিস্তারিত…


কয়রার প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ফুল ম্যারাথন শেষ করলেন শাহিনুর আলম

  কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রাবাসীকে গর্ব করার মতো এক উপলক্ষ্য এনে দিলেন কয়রার সন্তান শাহিনুর আলম । সুন্দরবনের ঘেরা কয়রা থেকে প্রথম ব্যক্তি হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যারাথনে ফুল ম্যারাথন শেষ করেছেন তিনি । গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫  অনুষ্ঠিত হয়।  যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় দেশ বিদেশের প্রায় দশ হাজার দৌঁড়বিদ । এতে  শাহিনুর আলম ৬ ঘণ্টা ৫ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) শেষ করেন । এই সম্মান  পাওয়ার ব্যাপারে শাহানুর আলম বলেন, ভীষণ ভালো লাগছে । জীবনে প্রথম দৌঁড়েছি, তাওবিস্তারিত…


কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নিতাই সভাপতি ও মাহবুুবুর সাধারণ সম্পাদক 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সমপন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কয়রা আইনজীবি সমিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪২ জন ভোটার সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক বছর মেয়াদী এই কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিতাই চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ঢালী, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারন সম্পাদক কৌশিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ সুকৃতি সরকার। নির্বাহী সদস্যরা হলেন রবীন্দ্রনাথ মন্ডল, মোঃ সাহেব আলী ওবিস্তারিত…


ডা. দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিউজ ডেস্ক :: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির নামে থাকা ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের দুই কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ১৬টি অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক এশিয়ায় ১৫টি এবং ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্ট রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানেরবিস্তারিত…


জাতিসঙ্ঘের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল

নিউজ ডেস্ক :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তা নিয়ে জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে বিচারে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তার তদন্ত করে যে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) সে প্রতিবেদন ও আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে পাওয়াবিস্তারিত…


হত্যা মামলায় ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার, ৫ দিন রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক  ::  সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ঝাউডাঙ্গা ইউপি চেয়াম্যান আজমল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১২ই ফেব্রুয়ারী দুপুর একটার দিকে তাকে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজমল উদ্দিনের (৫৮) বাবার নাম জামালউদ্দিন। তিনি একই গ্রামের একব্বর মোড়লের ছেলে ইসলাম মোড়লকে ২০১৪ সালের ১৩ জুন রাতে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন বলেন, ২০১৪ সাল ১৩ জুন সদর উপজেলার ইসলাম মোড়ল হত্যা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমলবিস্তারিত…


আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:: “কৃষি ব্যাংকে হিসাব খুলুন,আমানত নিরাপদ রাখুন”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে গণমানুষের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি)বেলা ১১ টায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ডিজিএম ও সাতক্ষীরা মুখ্য আঞ্চলিক কর্মকর্তা এস এম এ কাইয়ুম। সিনিয়র অফিসার প্রিন্স মন্ডলের সঞ্চালনায় ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার কৃষ্ণ চন্দ্র সরকার,অফিসার তারিকুল ইসলাম,বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল হেনা,আশাশুনিবিস্তারিত…


সরকারী ৬ টি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১২৬২, ফি ২০০ টাকা

বাংলাদেশ ব্যাংকের আওতায় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’–এর শূন্য পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ ১ হাজার ২৬২টি। বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১ হাজার ২৬২টি পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৬, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ ও বেসিক ব্যাংক লিমিটেডে ১৮টি। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৫৪০—৩৮৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। আবেদন করার শিক্ষাগত যোগ্যতা- ক. স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবাবিস্তারিত…


ইউএনও শেখ রাসেরের বিরুদ্ধে সাংবাদিক হেনাস্তার অভিযোগ, তদন্তে কমিটি

নিজস্ব  প্রতিনিধি :: সাতক্ষীরার তালায় অনিয়ম ও দুর্নীতির তথ্য আড়াল করতে সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ উঠেছে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে। বোরবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে তালা ইউএনও’র কক্ষে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) এঘটনার প্রতিকার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী সাংবাদিক শাহীনুর রহমান। অভিযোগপত্রে বলা হয়েছে,  গত ২৩ সেপ্টেম্বর শেখ মোঃ রাসেল তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এরপর কেনাকাটাসহ তার বিভিন্ন অনিয়মের কথা জানতে পেরে কিছুদিন ধরে তথ্য-উপাত্ত নেওয়ার চেষ্টা করছিলো শাহীনুর রহমান। বিষয়টি জানতে পেরে ইউএনও তারবিস্তারিত…


আশাশুনি ৩ নং ওয়ার্ড যুব  বিভাগের কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম শাখা (চক বাউশুলি, আদর্শ গুচ্ছ গ্রাম ও কলেজপাড়া) যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এস এম সীমান্ত বুলবুল এর সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন, সেক্রেটারী সাইফুল্লাহ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য এসএম সীমান্ত বুলবুলকে সভাপতি, হাফেজ আসাদুল ইসলাম সহ-সভাপতি, এসএম রেদোয়ান এলাহী সাধারণ সম্পাদক, জি এম জাহিদ হোসেন সহ-সম্পাদক, আব্দুরবিস্তারিত…