জানুয়ারি, ২০২৫
নেতৃত্ব সঙ্কটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল
আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সঙ্কটের মুখোমুখি। এ অবস্থায় শেখ হাসিনা ছাড়া দল পুনর্গঠন চ্যালেঞ্জিং। এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে পারে। সোমবার (২৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সঙ্কটের মুখোমুখি আওয়ামী লীগ। এ অবস্থায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে। তিনি বলেন, হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে অপরিচিত নন। তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টবিস্তারিত…
সুন্দরবনে ২৭টি ফাঁদসহ জবাইকৃত হরিণ উদ্ধার
আহসান হাবীব সিয়াম :: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জবাইকৃত অবস্থায় একটি সিংহল হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। সোমবার বিকালে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা তাদের অফিসের প্রায় সাতশ গজ দূরবর্তী অংশ হতে হরিণটি উদ্ধার করেন। এসময় বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে চার সদস্যের শিকারী চক্রটি বনের মধ্যে পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদি হয়ে মামলা করেছেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক ময়িুর রহমান জানান, নিয়মিত টহলকালে চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকেবিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক ড. ফ.ম মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর মো.বিস্তারিত…
কয়রায় গণঅভ্যুত্থানের অংশ গ্রহণকারী ছাত্র জনতার মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায ২০২৪ গণঅভ্যুথানে অংশ গ্রহনকারী ছাত্র জনতার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য গোলাম রব্বানীর সভাপতিত্বে ও জেলা সংগঠক মোঃ মোশাররফ হোসেন রাতুল এবং শিক্ষার্থী রুহান বিনতে রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ,বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার আহবায়ক তাসনিম আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর। এতে বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত…
কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
নিউজ ডেস্ক :: শিক্ষক, উদ্যোক্তা ও লেখক আয়মান সাদিক প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুলের সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২৫/০১/২০২৫ ইং তারিখে অংশগ্রহণ করে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাওয়াদ মুতাম্মিম সেরা টপার নির্বাচিত হয়েছেন। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও মুনজারিন শহিদের হাত থেকে অনুষ্ঠান শেষে পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহন করে সে। এছাড়া তামিরুল মিল্লাত মাদরাসা টংগী ঢাকা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও জামালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ(২০২৪) কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্যে ১মবিস্তারিত…
ন্যায়বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে
নিউজ ডেস্ক :: বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে দেওয়া চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে, নাকি তাকে (হাসিনা) বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষেবিস্তারিত…
মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দুই দিনব্যাপী মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের (সিটিপ) দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ম্যানগ্রোভ ট্রেনিং সেন্টারে ২৬ ও ২৭ জানুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়াইব আহমাদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সামিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং পরিচালনার প্রক্রিয়াবিস্তারিত…
আশাশুনিতে উপজেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলা বিএনপির জরুরী সভা সোমবার বিকাল ৪ টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম।অন্যদের আলোচনা রাখেন, সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, যুগ্ম আহবায়ক এড গোলাম গনি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, জুলফিকর আলী জুলি, খায়রুল আহসান, শাহরিয়ার জামান, খালিদুজ্জামান টিপু প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার শহিদুল আলম বলেন, আমাদের নেতা তারেকবিস্তারিত…
শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪
আহসান হাবীব সিয়াম :: শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ৭ টায় উপজেলার কৈখালী ইউনিয়নের পুরাখালী গ্রামের মোহাম্মাদ আলী ও তার স্ত্রী হামিদা খাতুন বসতভিটার ঘেরাবেড়া ঠিক করার সময় একই গ্রামের ডাক্তার সাইফুল্লা ও মাস্টার আব্দুল কাদের বাধা দেয় এবং অকুত্ব ভাষায় গালিগালাজ করে। এর সময় মোহাম্মদ আলী ও রাহান উদ্দিন প্রতিবাদ করলে আসমা, রাফিজা, নাসিমা ও নৈকাটি গ্রামের মাসুদ সরদার লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় ৪জন গুরুতর রকম আহত হয়। আহতরা হলো মোহাম্মদ আলী (৪৫), তারবিস্তারিত…
খানপুর এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খানপুর পীরজাদা আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহির হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় হাফেজে কোরআন ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার(২৭জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় খানপুর পীরজাদা আবুল হাসান (রহ)হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় এ কম্বল বিতরণ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়নের যুব বিভাগের সহ-সভাপতি ডাক্তার মোস্তাকিম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবুল কাশেম সাহেব। এসময় আরো উপস্থিতবিস্তারিত…


