জানুয়ারি, ২০২৫
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪জানুয়ারি ) বিকালে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, শহীদ হাসান, ইদ্রিস আলম, আনিসুল রহমান, আব্দুল হামিদ, রমজান আলী এছাড়াও উপজেলা, ইউনিয়নের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ স্থানীয় জামায়াতবিস্তারিত…
কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির কমিটি গঠন, আজিজুল সভাপতি ও ইমাম হোসেন সম্পাদক নির্বাচিত
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয়। এর আগে ঐদিন বেলা ১১ টায় খুবির সম্মেলন কক্ষে মেহেবুব হাসান মিথুনের সভাপতিত্বে এক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ এস এম মাহবুবুর রহমান সহ সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুলবিস্তারিত…
ভোমরা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: ভোমরা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আহাদুর রহমান জনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভোমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন শরিফ, সহ সাধারণ সম্পাদক মোতালেব সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মো আব্দুল গফফার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, কার্যকরী সদস্য ইদ্রিস আলী, ফয়জুর রহমান রেজা, শেখ ইমরান হোসেন,সাদ্দাম হোসেন। একরামুল কবীরকে আহবায়ক, জাহাঙ্গীর হুসাইনকে সদস্য সচিব ও মোতালেব সরদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রনয়ন কমিটি গঠন করা। সভায়বিস্তারিত…
কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
কামরুল হাসান :: কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে শনিবার বেলা ১১টায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন ও সদ্য সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঞা ফাউন্ডেশনের প্রতিনিধি মিঞা ফারুক হোসেন স্বপন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাষ্টের প্রতিনিধি খান মো. মহিতুল ইসলাম শাকিক, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এম,এ,সাজেদ, আ. আলিম রিগ্যান, মাসউদুল ইসলাম মাসুদ, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, সোনালি ব্যাংক এ,জি,এম,বিস্তারিত…
সৈয়দপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) সহযোগিতায় “ সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ জানুয়ারি) সকালে শহরের নতুন বাবুপাড়াস্থ আদিবা কনভেনশন হলে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর ডিরেক্টর মো. জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নীলফামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ও নীলফামারী ক্লাস্টার কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম। সৈয়দপুর উপজেলাবিস্তারিত…
ঝাউডাঙ্গায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
এস এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমীর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহেরা মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মেরিন ইঞ্জিনিয়ার মোঃ জাবিদ ইকবাল এবং আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন আলহেরা মডেল একাডেমীর চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহেরা মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা মাস্টার আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেকবিস্তারিত…
সাতক্ষীরায় ৩টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (০৪ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরারবিস্তারিত…
ওয়াশিংটন ডিসির ডুয়াফি’র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক :: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেডের (ডুয়াফি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ডরথী বোস। বৃহত্তম ওয়াশিংটন ডিসি এলাকা ভিত্তিক এ সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পরিষদ নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ২০২৫-২০২৬ দু ‘ বছর মেয়াদি পাঁচ সদস্যের এই বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক পদে ড. তারেক মেহেদী, ও ট্রেজারার পদেবিস্তারিত…
শীতে কাঁপছে সাতক্ষীরা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
নিউজ ডেস্ক :: শীত আর কুয়াশার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। শুক্রবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। উপকূলীয় গাবুরা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, তীব্র শীত পড়ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। সরকারিভাবে শীতবস্ত্রের দাবি করেন বাসিন্দারা। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, সাতক্ষীরায় এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায়বিস্তারিত…
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক
মুহাম্মদ হাফিজ :: ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠনদের বাদ দিয়ে দলছুট, অনগপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভৃমিকা ছিলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে। এ কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন। উল্লেখ্য গত ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে এ কমিটি দেওয়া হয়। সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেনবিস্তারিত…


