বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
আশাশুনিতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি অফিসের সামনে উপকরণ বিতরণ করা হয়। আশাশুনির পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ১৭২ জন কৃষক-কৃষাণিকে ৬ টি করে ফলের চারা (আম, পেয়ারা, কুল, বিলিম্বি, কদবেল ও মাল্টা), বীজ সংরক্ষণ পাত্র, নেট, জৈব সার, ৩ মৌসুমের জন্যবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মোবাইল কোর্টে সার ব্যবসায়ীকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও অপরজনকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে মহিষাডাঙ্গা বাজারের রেশাদ এন্টার প্রাইজের সত্বাধিকারী সার ও কীটনাশক ব্যবসায়ী এহসান আহমেদ সুজনকে সার বিক্রয়কালে চালান বা ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আরেক ব্যবসায়ীবিস্তারিত…
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ৫ রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেয়া শুরু করেছেন। ১৫ জানুয়ারি সকালে কলেজ থেকে তারা যাত্রা শুরু করেন। শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও ফিরোজ হোসেন। সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার জানান, রোভার স্কাউট এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবো। বৃহস্পতিবার বিকালে তারাবিস্তারিত…
অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কাজীরবাসার বাসিন্দা অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ । বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান ।এসময় মহান রাব্বি কারিমের দরবারে তাঁর জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ নজরুল ইসলাম ও হাফেজ শাহিদুজ্জামান। উল্লেখ্য আব্দুস সেলিম ফুসফুস, বৃক্কসহ নানাবিধ রোগে অসুস্থ হয়ে বেশ কয়েকদিন সাতক্ষীরাবিস্তারিত…
কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই : দাফন সম্পন্ন
এম এ আজিজ নিজস্ব সংবাদদাতা :: কলারোয়া বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই। বিশিষ্ঠ সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ প্রধান শিক্ষক লুৎফর রহমান(৮৫) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার(১৫ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন(ইন্না..….. রাজেউন)। তিনি উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের কৃতি সন্তান। মৃত্যকালে তিনি ২ পুত্র, নাতি- নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তাঁর পূর্ববর্তী কর্মস্থল সিংগা হাইস্কুলবিস্তারিত…
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন
কামরুল হাসান :: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এই কমিটি ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান। কমিটি ঘোষণাপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাস্টার আনারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন। জিয়াউর রহমানকে (জিয়া) আহবায়ক, আব্দুল মজিদবিস্তারিত…
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা নির্বাচন অফিস ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সেকেন্দার আলী ও সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. মাজেদুর রহমান। কর্মশালায় নিয়োগকৃত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে সরকারি ও বেসরকারিবিস্তারিত…
বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ এবং চেক প্রদান
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ (ULAB)- এর যৌথ উদ্যোগে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশ জন উপকার ভোগীর মাঝে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে। লিডার্সের প্রধান কার্যালয় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জনাববিস্তারিত…
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিনিধি :: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের অদম্য ইচ্ছা শক্তিই পারে জীবনের সফলতা বয়ে আনতে। আমরা নিজেরাই বদলায় তাহলে এই পৃথিবী বদলে যাবে। তোমাদের সম্ভাবনাই একদিন তোমাদেরকেবিস্তারিত…
চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: চলমান শীত মৌসুমে দূর্গত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ইউনিট ভবনে প্রধান অতিথি হিসেবে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা সদরের ফিংড়ী, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড এবং কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধী,বিস্তারিত…


