পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট

 নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ৫ রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেয়া শুরু করেছেন। ১৫ জানুয়ারি সকালে কলেজ থেকে তারা যাত্রা শুরু করেন।

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও ফিরোজ হোসেন।

সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার জানান, রোভার স্কাউট এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবো। বৃহস্পতিবার বিকালে তারা সাতক্ষীরা সরকারি কলেজে পৌছান। এ সময় সরকারি কলেজের রোভার স্কাউট নেতা সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা তাদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সম্পাদক নাজমুল হক, জেলা রোভার এর এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট ইয়াকুব আলীসহ কলেজের রোভার স্কাউটরা।

দলটি ১৭ জানুয়ারি চুকনগর ডিগ্রি কলেজে, ১৮  জানুয়ারি রাতে মেট্রোপলিটন কলেজ, খুলনায় এবং ১৯ জানুয়ারি রাতে বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে গিয়ে অবস্থান করবে।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)