বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

 

শ্যামনগরে মৎস্য বিভাগের অভিযানে জাল আটক করে ৫ হাজার টাকা জরিমানা আদায়

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: মৎস্য অফিসার ও নৌ পুলিশ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে জেলে আটক সহ কয়েকটি জাল উদ্ধার করে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নৌপুলিশের সমন্নয়ে খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয় এসময় অবৈধ ভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক ও কয়েকটি জাল উদ্ধার করা হয় । আটককৃত জেলেদের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে জালগুলি পুড়িয়ে ফেলা হয়।


কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ  

কামরুল হাসান :: কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের যুবদলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বুধবার রাতে খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষেবিস্তারিত…


কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে।  এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বনবিস্তারিত…